২৬/০২/২০২৬, ০:১৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ০:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ নগরীর বাইপাস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৯৪ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ আট হাজার ২০০ টাকা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার ঢাকা বাইপাস সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে সিপিএসসি, র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বৃষ্টি এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে জাহিদুল ইসলামকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে হেফাজতে লুকিয়ে রাখা ৬৯৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করে র‍্যাব।

র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ গ্রেফতার হয়েছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন