১০/০২/২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫) কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ বদর উদ্দিন আল সানি বাদল (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার রাতে তাকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, খোকন এবং বাদল তারা পরস্পর আত্মীয়। তাদের মাঝে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে গত ৩ অক্টোবর শুক্রবার রাত ১০টার দিকে বাদল কয়েকজন সঙ্গীসহ দেশীয় অস্ত্র নিয়ে করমা গ্রামে খোকন মিয়ার বসত ভিটায় হামলা চালিয়ে খোকন মিয়াকে কুপিয়ে জখম করে এবং বসত ঘর ও বিভিন্ন আসবাবপত্রের ক্ষতি করে।

আহত খোকন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঈশ্বরগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় পরের দিন নিহত খোকন মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার প্রেক্ষিতে অভিযানে নামে র‍্যাব এবং অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান।

বিজ্ঞাপন

পড়ুন : এখন টিভির সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন