বিজ্ঞাপন

ময়মনসিংহে ৭ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ: দাদার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহ সদরের অষ্টধার ইউনিয়নের কাউনিয়া গ্রামে ৭ বছর বয়সী প্রতিবেশী নাতনিকে গ্যান্ডারির (আখ) প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক দাদার বিরুদ্ধে। এই পৈশাচিক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত দাদা হান্নান সরকারের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ মঙ্গলবার বিকেল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


ধর্ষিতার পরিবার, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের ২ শতাধিক মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভুক্তভোগী শিশুর বিচার চেয়ে ব্যানার হাতে গগনবিদারী স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে কাউনিয়া গ্রামের ইছহাক সরকারের ছেলে হান্নান সরকার (৬০) ওই এলাকার ৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে গ্যান্ডারি খাওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টার খেতে নিয়ে যায়। শিশুটির সাথে আরও একটি শিশু ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ওই শিশুটি কোনোমতে দৌড়ে পালাতে সক্ষম হলেও, আটকা পড়ে যায় অবুঝ আছিয়া । সেখানেই তাকে পাশবিক নির্যাতন করা হয়। অভিযুক্ত হান্নান নিজে ২ ছেলে ও ১ মেয়ের জনক এবং সম্পর্কে সে শিশুটির দাদা হয়।

বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার বিকেলে কাউনিয়া রেলগেটে মানববন্ধন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অষ্টধার বাজারে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান ইকবাল ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সমাজে আজ শিশুরা নিজের দাদার কাছেও নিরাপদ নয়। হান্নান যে জঘন্য অপরাধ করেছে, তার একমাত্র শাস্তি ফাঁসি। হান্নানের কালো টাকার প্রভাবে প্রশাসন যদি তাকে গ্রেপ্তারে গড়িমসি করে, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
মানববন্ধনে উপস্থিত রুবেল হুসাইন বলেন, “ঘটনার ১২ দিন পার হওয়ার পরও পুলিশ হান্নান সরকারকে গ্রেপ্তার করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি সত্যিই আমাদের নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তুলছে।”


ভুক্তভোগী শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ঘটনার পর থেকেই একটি বিশেষ মহল বিষয়টি ধামাচাপা দিতে আমাকে এবং আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। আমি আমার মেয়ের ওপর হওয়া এই পাশবিক নির্যাতনের সঠিক বিচার চাই।

এর আগে এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।


মানববন্ধন শেষে বক্তারা দ্রুত লম্পট হান্নান সরকারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

পড়ুন- হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

দেখুন- তেল সংকটে বন্ধ ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন