০২/০৩/২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে ওজন স্তর সংরক্ষণে বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহ বৃহস্পতিবার সকাল দশটায় শহরের কাচিঝুলি এলাকার একটি রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের পরিচালক গোলাম মোস্তফা, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল হাসান ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা।

বিজ্ঞাপন

মূল অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক।

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই সেমিনারে ‘বাংলাদেশে মন্ট্রিয়াল প্রটোকল বাস্তবায়ন’ বিষয়ক আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ওজোন স্তর রক্ষায় গৃহীত মন্ট্রিয়াল প্রটোকল ও এর কিগালি সংশোধনী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ১৯৯০ সালে মন্ট্রিয়াল প্রটোকল অনুস্বাক্ষর করে এবং ওজোন স্তর ক্ষয়কারী রাসায়নিক নিয়ন্ত্রণে সফল পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে সিএফসি, এইচসিএফসি ও এইচএফসি জাতীয় গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে।

অনুষ্ঠান বক্তারা ওজোন স্তর সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

পড়ুন: স্বর্ণ চোরাচালান ও হত্যা মামলার আসামি রিপনুল হাসান গ্রেপ্তার, চুয়াডাঙ্গায় মিষ্টি বিতরণ

দেখুন: মিল্কভিটার কর্মচারী থেকে অর্ধশতকোটি টাকার মালিক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন