বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থঃদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে নগরীর নতুন বাজার বিএনপি দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দুস্থঃদের মাঝে খাদ্য বিতরণ করেন নেতৃবৃন্দ।
পড়ুন: কিশোর-কিশোরীদের জন্য নেত্রকোনায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
দেখুন: ‘ব্রিকসের সদস্য পদ পেতে চেষ্টা করেনি বাংলাদেশ’ |
ইম/


