28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহের ত্রিশালে পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির ৮৮ হাজার ৫ শত টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহ্নত দু‘টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন


সোমবার বেলা ১১ টার দিকে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এক প্রেস বিফ্রিং করে স্থানীয় সংবাদ কর্মীদের এ তথ্য জানান। তিনি জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ত্রিশাল থানার এস আই শেখ গোলাম মোস্তফা রুবেল, এস আই নাহিদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার কোনাবাড়ী সামালের মোড় নামকস্থানে নওশের আলীর হাফ বিল্ডিং ঘরের ভিতর হতে ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়া (৩৭) কে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ৮৮ হাজার ৫শত টাকা ও দু‘টি মোবাইল ফোন জব্দ করা হয়। ওসি আরও বলেন ত্রিশালকে মাদক মুক্ত করার জন্য সচেতন নাগরিক ও সংবাদ কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।তিনি জানান, তাদের বিরুদ্ধে ধারা -৩৬(১) সারণির ৮ (গ)/১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রজু হয়। মামলা নং ৩২

পড়ুন: মহেশপুরে বিজিবির অভিযানে ১ কোটি ৬৩ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

দেখুন:

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন