28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহের ত্রিশালে শ্রমিকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে লড়ি শ্রমিকের মরদেহ উদ্বার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম বালিপাড়া ফকিরপাড়া এলাকার রাস্তার পাশে ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। নিহত যুবকের নাম মোহাম্মদ (২২)। সে ঐ এলাাকার নিজাম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ স্থানীয় ইটভার লড়ি গাড়ির শ্রমিক ছিলো। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী রাস্তার পাশে একটি ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, মোহাম্মদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হঠাৎ এমন নৃশংস হত্যাকান্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ভাই খলিল উদ্দিন বলেন, আমার ছোট ভাই গতকাল বুধবার রাত ৯ টার দিকে ঘর থেকে বের হয়ে যায় আর ঘরে ফেরেনি। আমার ভাই কে যারা এমন নির্মম ভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। সে তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। আমি আমার ভাই হত্যার বিচার চাই। নিহতের বাবা নিজাম উদ্দিন বলেন, আমার ছোট ছেলে মোহাম্মদ লড়ি গাড়ির লেবার হিসাবে কাজ করতো। রাত ৯টার দিকে আমার ছেলেটা ঘর থেকে বের হয়ে যায় আর ঘরে ফেরেনি। এই ছেলেটা আমার সংসারের সমস্ত কাজ করতো। কে-বা কারা আমার ছেলেটাকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি তবে দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এনএ/

দেখুন: ময়মনসিংহে সন্তোষপুরে ছোট্ট এক বনে পর্যটনের সম্ভাবনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন