ময়মনসিংহের হালুয়াঘাট ১ নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষকে বিজয়ী করতে সকাল থেকে রাত পর্যন্ত নেতা কর্মীদের নিয়ে সাধারন ভোটারদের কাছে ভোট চেয়েছেন।
বিজ্ঞাপন
আজ সকালে ফজরের নামাজের পরে ধারা বাজারে কৃষক, শ্রমিক, জনতা,ব্যবসায়ী সকলের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকা ও দেশের উন্নয়নে ভুমিকা রাখার আহবান করেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হামলা মামলায় নির্যাতিত নেতা এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন জনগনের রায় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।
পড়ুন: নোয়াখালীতে ছাত্রদল নেতার লিফলেট বিতরণ
দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে
ইম/


