বিজ্ঞাপন

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ বহিষ্কার

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সীদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলার সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সীদ্ধান্ত মোতাবেক অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বলা হলো।

এর আগে দীর্ঘ ছয় বছর পর গত ১৫ মে সন্ধ্যা ছয়টার দিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুকে ময়মনসিংহ জেলা দক্ষিণ, উত্তর, মহানগর, আনন্দমোহন কলেজ ও কোতোয়ালি থানা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন