ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও একই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে পরিচালিত ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস’র বাৎসরিক ‘পিঠা উৎসব-২০২৬`, বৃহস্পতিবার কলেজ খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন করেন সাবেক ডিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস’র অধ্যক্ষ ডা: রোকসানা আক্তার সভাপতিত্ব করেন।
বাৎসরিক পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক- পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড. আশরাফুজ্জামান জাহিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. মো. ফিরোজ কবির, প্রাক্তন লেকচারার ও ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইন্সটিটিউট ডা. আকলিমা আক্তার লিমা, ইউএসএ প্রবাসী, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস’র কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা: এম এ কদ্দুস জাহিদ, বিভাগীয় প্রধান, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ শাহানাজ পারভীন, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ, ইমরান আহমেদ, সহকারী পরিচালক, ভেফ, দিদার হোসেন, হেড- ফাইনান্স এন্ড এইচআর, ভেফ, প্রমুখ।
শিক্ষার্থীদের আয়োজনে পিঠা ষ্টলে বাহারি রকমের পিঠা সাজিয়ে দর্শনার্থীদের নজর কাড়ে।
পড়ুন : ময়মনসিংহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ


