ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানে ২০ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে হাসপাতালের জরুরী বিভাগ, বহির্বিভাগ, অন্ত:বিভাগসহ হাসপাতালের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। জেলা প্রাশাসনের ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষাণ আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।
র্যাব-১৪ সদর দপ্তরের সেকেন্ড ইন কমান্ড শাহ্ রাশেদ রাহাত জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে রোগীরা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন। দালালের ক্ষপ্পরে পড়ে অনেকে অপ চিকিৎসা ও আর্থিক ক্ষতির শিকার হন। বিষয়টি আমলে নিয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে অভিযান চালানো হয়েছে। আটকৃতদের মধ্যে বেশ কয়েকজন একাধিক বার আটক হয়ে জেলহাজতে গেলেও ছাড়া পেয়ে আবারও একই কাজে জড়িত হয় । এধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় র্যাব।
পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬
দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী
ইম/


