20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৬:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহ নগরের পাইলিং কাজ করার সময় হেলে পড়েছে পাশের ৫ তলা ভবন

ময়মনসিংহ নগরের গুলকীবাড়িতে ২০ তলা ভবনের পাইলিং কাজ করার সময় হেলে পড়েছে পাশের ৫ তলা ভবন। আতংকে বাসা ছেড়েছেন মালিক ও ভাড়াটিয়ারা। শনিবার রাতের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রাত সাড়ে ৯টার দিকে গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড ২০ তলা কাজীবাড়ি ভবন নির্মাণ কাজ করছেন। পাইলিং করার সময় পাঁচ তলা ভবন হেলে পড়ে। ভবনের সামনের এবং পাশের অংশে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে ভাড়াটিয়া ও বাসার মালিক বাসা ছেড়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ভবন হেলে পরা ঠেকাতে ডেভলপার কোম্পানিকে সরিয়ে নেওয়া মাটি ভরাটের নির্দেশ দেন। 

পাঁচ তলা ভবনের ভাড়াটিয়া শিলা রানী বলেন, ভবনটি হঠাৎ হেলে পড়ায় আতংকে প্রশাসনের নির্দেশে আমরা বাসা ছেড়ে দিয়েছি। এখন বাড়ি চলে যাচ্ছি। আবারো পরিস্থিতি স্বাভাবিক হলে আসবো। 

বাসার মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, বেশ কয়েক মাস ধরে ডেভলপার কোম্পানি কাজ করছে। যার কারনে আমাদের পাঁচতলা ভবনটি হেলে পরে। ভবনটির সামনে এবং পাশে ফাটল ধরে ফাঁকা হয়েছে। যে কোন সময় পুরো ভবনটি হেলে পড়তে পারে।    

কোতোয়ালি মডেল থানার এ এস আই লাল মিয়া বলেন, একটি বিশ তলা ভবনের পাইলিং কাজ করার কারণে পাশের ৫ তলা একটি ভবন হেলে পড়েছে। পরে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। 

গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড প্রকৌশলী আবু সাঈদ বলেন, পাইলিং করার কারণে ভবন হেলে পড়েনি। এটি অন্য কোন কারণে হেলে পড়েছে। দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। তারপরেও প্রশাসনের নির্দেশে ভবনটি হেলে পড়া ঠেকাতে মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। 

পড়ুন: জাতিসংঘ মিশনে নিহত দুই সেনা,পরিবারে শোকের মাতম

দেখুন: চীনের কোলঘেঁষা আরব ভূখণ্ড, পশ্চিমা কপালে চিন্তার ভাঁজ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন