ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নব নির্বাচিত আহ্বায়ক কমিটিতে শহীদুল আমীন খসরু’কে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় ত্রিশাল উপজেলার নেতাকর্মীরা গন সংবর্ধনা দিয়েছেন।
শনিবার পৌর এলাকার ছাগল হাটায় এই গনসংবর্ধনা দেন উপজেলা বিএনপি,পৌর বিএনপি, ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে ত্রিশাল উপজেলার সীমানা বগারবাজার থেকে হাজার হাজার নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তাকে স্বাগতম জানিয়ে সভাস্থলে নিয়ে আসে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি শহিদুল আমিন খসরু বলেন ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির কমিটি হয়েছে। এই কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করার জন্য। ১৫ বছর যারা বিএনপির পক্ষে কাজ করেছেন, প্রত্যকটি উপজেলা, ইউনিয়নের সবাইকে আমি যথাযথ মূল্যায়ন করতে চাই।
আপনারা জানেন গত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন সরকারের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আজাহারুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হিজবুল ইসলাম বাশার, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামল, বৈলর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাফিউল ইসলাম সানি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, উপজেল তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ, নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন খাঁন প্রমুখ।
পড়ুন: বিশ্ব যোগ দিবস উপলক্ষে উত্তরায় ইয়োগা সেমিনার ও সেশন অনুষ্ঠিত
দেখুন: সড়ক-রেল অবরোধ প্রত্যাহার করলেন তিতুমীরের শিক্ষার্থীরা
ইম/


