১১/০২/২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে পীরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শরীয়তপুরের সুরেশ্বর দরবারের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী ও তার সহযোগি কর্তৃক হত্যা চেষ্টা ও পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে নগরীর শম্ভুগঞ্জ এলাকার একটি ভুক্তভোগি পরিবার। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন সারোয়ার জাহান রায়হান।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তিনি জানান, নারী কেলেঙ্কারীসহ কথিত পীরের অনৈতিক কর্মকান্ডের প্রমাণাদি আমার হতে থাকায় গত ১২ মে ঐ ভন্ড পীর তার সহযোগিদের নিয়ে আগ্নেয়াস্ত্রসহ আমাদের বাড়িতে প্রবেশ করে আমাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা আমার পরিবারের আহত সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘ

টনার পরদিন কোতয়ালী থানায় মামলা করা হলে পীরের লোকজন মীমাংসার প্রস্তাব দেয় ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে রাজী না হওয়ায় গত ১৮ মে কথিত পীরের লোকজন শরীয়তপুরের নড়িয়া থানায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং ২৩ মে পুলিশ ময়মনসিংহের শম্ভুগঞ্জ আমাদের বাড়ী থেকে আমাকে গ্রেফতার করে। মামলায় আদালত থেকে জামিন নেয়ার পরও পীরের লোকজন আমাকে ও আমার পরিবারকে হুমকি প্রদান করে আসছে।


ভন্ডপীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী ও তার সহযোগিরা এখনও হত্যার হুমকি দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছে। ভন্ড পীরের বিরোদ্ধ নিয়মিত মামলা করা হলেও কোন খুটির জোরে পীরকে গ্রেফতার করা হচ্ছেনা তা প্রসাসনের নিকট প্রশ্ন। এখন পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা জানান। এসময় ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন:

দেখুন:

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন