বৃহস্পতিবার সকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরত পরিদর্শন করেন এমপি লিটন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এমপি লিটনের সহধর্মিনী মোস্তেকা আনোয়ার,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মো.জাকারিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, পৌরসভার সচিব নওশীন আহমেদ প্রমুখ।পরে এমপি লিটন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পড়ুন:মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এনডিএম-এর শ্রদ্ধা নিবেদন
দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ
ইমি/


