বিজ্ঞাপন

যথাযথ মর্যাদায় জাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

২৬ মার্চ (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ১৯৭১-এর চেতনার সঙ্গে ২০২৪-এর কোনো দ্বন্দ্ব নেই। তবে ২০২৪ পরবর্তী সময়ে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, তা জাতির ঐক্যের জন্য হুমকি হতে পারে। অন্যায়, বৈষম্য ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ঐক্য ধরে রাখা জরুরি। ন্যায়ভিত্তিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল ও বিভাগের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এর আগে, ভোর ৫টা ৫৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন:নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেখুন: শিক্ষকের মর্যাদা | বলা না বলা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন