33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৫:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনীত সানজিদা তুলি

মানবাধিকার সুরক্ষা ও গুম প্রতিরোধে ভূমিকার স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মানবাধিকারকর্মী ও ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডস সরকার ২০০৮ সাল থেকে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় কাজ করা কর্মীদের সম্মান জানাতে এ পুরস্কার প্রদান করে আসছে। এ বছর তুলিসহ মোট ১০ জনকে পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ফেসবুক পোস্টে তুলিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “তুলির মনোনয়ন বাংলাদেশের জন্য গর্বের বিষয়। মানবাধিকার বিশেষত গুমের শিকার পরিবারগুলোর জন্য তার কাজ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে।”

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন সানজিদা তুলি। বর্তমানে তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তুলি। তার ভাই ও ঢাকা উত্তর সিটির ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন; দীর্ঘ ১১ বছরেও তার কোনো খোঁজ মেলেনি।

পড়ুন: নির্বাচনের তফসিল ঘোষণা এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে ১ ঘন্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন