21.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৪:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মহান বিজয় দিবসে গাজীপুর মহানগর ছাত্রশিবিরের ম্যারাথন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় গাজীপুর চৌরাস্তা থেকে শহরের শিববাড়ী মোড়ে এসে সমাপ্তি ঘটে। এতে প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ করে। 

ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির হোসেন এর সঞ্চালনায় এতে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত ও শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ নতুন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। সারা দেশে একযোগে তরুণ যুব সমাজকে স্বাস্থ্য সচেতন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ম্যারাথন দৌড়, সাইকেল র‍্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভার মতো ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চাই।

অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ ফিরিয়ে আনার চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী জাতিতে বিভেদ সৃষ্টি করতে চাইছে। অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ ফিরিয়ে আনছে, যা তরুণ সমাজ প্রত্যাখ্যান করেছে।

সভাপতির বক্তব্যে গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম বলেন , স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাক স্বাধীনতা হরণ করে বাকশাল প্রতিষ্ঠা এবং এর ফলে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ইসলামী ছাত্রশিবির সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।

তিনি দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

পড়ুন- আটপাড়ায় মহান বিজয় দিবস পালিত

দেখুন- ‘১৬ ডিসেম্বর’ বাঙালির গৌরবের ইতিহাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন