বিজ্ঞাপন

মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এনডিএম-এর শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

বিজ্ঞাপন

বুধবার সকালে দলের পক্ষ থেকে এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম এ শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জননেতা ববি হাজ্জাজের আস্থাভাজন হিসেবে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনডিএম-এর ভাইস চেয়ারম্যান ফারুক উজ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম বিভাগীয় সম্পাদক এ এম জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাসুদ রানা জুয়েল, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ ফরিদ এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের মূল আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

এনডিএম নেতৃবৃন্দ স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পড়ুন:হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন