মহেশপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো: রফিকুল আলম পিএসসি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিকভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো: রফিকুল আলম পিএসসি। আজ বুধবার সন্ধ্যায় তিনি এসব পূজা মন্ডপ পরির্দশন করেন।
তিনি বজরাপুর চন্ডি মাতা মন্দির, গোয়ালহুদা আদিবাসিপাড়া সার্বজনীন মন্দির, খালিশপুর আদিবাসিপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং খালিশপুর সার্বজনীন বাজার কালী মন্দির পরির্শন করেন তিনি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজকদের সাথে মতবিনিময় করেন এবং নিরাপদে নির্বিঘ্নে পূজা করার কথা বলেন। সেসময় তার সাথে ৫৮ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পড়ুন :শারদীয় দূর্গাপূজায় ঝিনাইদহে মন্দিরের নিরাপত্তায় সর্তক অবস্থানে র্যাব


