২৬/০২/২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাতের অভিযোগে জরিমানা

ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার দায়ে মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এন্ড অটো রাইচ প্রসেসিং মিলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নিয়মনীতি উপেক্ষা করে প্রতিষ্ঠানটি প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল। এ কারণে প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা পাট কর্মকর্তা মিঠুন বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রুবেল খান, মহেশপুর থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন