ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিক্ষক সমিতি ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সাবেক নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় হঠাৎ বাপ্পি গ্রুপ সেখানে হাজির হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১১ জন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোটচাঁদপুর মহেশপুর সার্কেল এসপি মুন্না বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুখোমুখি থাকা দুই পক্ষকে শান্ত করে এলাকা ত্যাগ করিয়েছে বলে জানিয়েছেন।
আহত সকল কে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
পড়ুন : মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


