বিজ্ঞাপন

মহেশপুর বিজিবি ব্যাটেলিয়ন সীমান্তে সাড়ে ৩১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে। মেদিনীপুর বিওপি’র সদস্যরা গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশপুর বিজিবি ব্যাটেলিয়নের অধীন মেদিনীপুর বিওপি’র নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

পরে জব্দকৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা।

আটককৃত স্বর্ণ চুয়াডাংগা জেলা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

পড়ুুন : মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন