১১/০২/২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসায় গিয়ে ২ চিকিৎসকসহ ৩ জন আহত, বিজিবি হেলিকপ্টারে ঢাকায় পাঠানো

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে হাতিটির আক্রমণে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মায়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণ পাহাড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

হাতির আক্রমণে গুরুতরভাবে আহত হওয়ার পর তাঁদের দ্রুত রামু ক্যান্টনমেন্টে আনা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

দেখুন: বিপিএলে বেহাল মাশরাফীর সিলেট, শীর্ষে বিজয়ের খুলনা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন