আয়ারল্যান্ডের বিপক্ষে লাল বলের ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। সিলেটে হবে দুই দলের এই লড়াই। এটি হতে যাচ্ছে মুশফিকুর রহিমের ৯৯তম টেস্ট। দলের আরেক তারকা লিটন দাসের সামনেও রয়েছে মাইলফলক ছোঁয়ার সুযোগ।
১০ বছরের বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারে লিটনের নামের পাশে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি। ৫০ টেস্টে তার সংগ্রহ ২,৯২৯ রান। আর মাত্র ৭১ রান করলেই বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ২০১৫ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে নিজের প্রথম টেস্ট খেলেছিলেন লিটন।
সবশেষ শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলেছেন তিনি। সেখানে প্রথম ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় লিটনের; ৯০ রানে থামে তার ইনিংস। তার ক্যারিয়ারে সর্বোচ্চ টেস্ট স্কোর ১৪১, যা তিনি ২০২২ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন।
লিটন আরও ৭১ রান করলে যোগ দেবেন বাংলাদেশের শীর্ষ পাঁচ টেস্ট ব্যাটারের দলে— মুশফিকুর রহিম (৬,৩২৮ রান), তামিম ইকবাল (৫,১৩৪ রান), মুমিনুল হক (৪,৬২৭ রান), সাকিব আল হাসান (৪,৬০৯ রান) এবং হাবিবুল বাশার (৩,০২৬ রান)।
পড়ুন: বিসিবির সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের
আর/


