১১/০২/২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়েছেন ১৬৫ জন। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী। মঙ্গলবার (২২ জুলাই) এ তথ্য জানান আইএসপিআর।

এর আগে, সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু : ডা. সায়েদুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন