ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার বিকেলে শহরের শহীদ সাটুহল মার্কেটে জেলা বিএনপির সদস্য সচিবের ব্যাক্তিগত কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহুরুল হক বুলু, পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন প্রমুখ।
এ সময় নেতারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি এবং নিহতদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আহতদের প্রতি সহমর্মিতা দেখানো সবার কর্তব্য।
গতকাল সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ১৭০ জন।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে শিশুর ওপর পুলিশের ‘বল প্রয়োগের’ ভিডিও ভাইরাল


