২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষিকা মেহরিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই বিকালে উপজেলার গোলাকান্দাইলের বলাইখা এলাকায় এ সভায় নারায়ণজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা সভাপতি কাজী কামরুল ইসলাম কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি রোটারিয়ান নাজির আহমেদ। উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর সভাপতি আজমল ভুঁইয়া, কাঞ্চন পৌরসভাপতি কামরুল হাসান, জিয়া পরিষদ নেতা সাখাওয়াত হোসেন সাকু, শামসুল হক, গাফফার হোসেন, মফিজুল ইসলাম আবুসহ নেতা কর্মীরা।
এ সময় দোয়া মুনাজাত পূর্ব বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি তারেক রহমানকে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিলকে শোক সভায় পরিণত করি। কারন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া জরুরি। প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকা থেকে অবিলম্বে সরাতে হবে। মাইলস্টোনের ঘটনায় শিক্ষিকা মেহরিন তার শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে প্রাণ দিয়ে প্রমাণ করেছেন জিয়া পরিবার এদেশের মানুষের জন্যে আশীর্বাদ। কারন শহীদ শিক্ষিকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্য তথা ভাতিজি।
পড়ুন: মফিজাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
দেখুন: স্বপ্নের পদ্মা সেতু
ইম/


