২১/০২/২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : রাঙামাটির উক্যছাইং মারমার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত রাঙামাটির উক্যছাইং মারমার (এরিকশন) পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে বিমানবাহিনীর প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবী রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কিউংধং পাড়ায় এসে উক্যছাইং মারমার বাবা উসাইমং মারমা ও মা ডেজিপ্রু মারমার সঙ্গে দেখা করেন। এসময় বিমানবাহিনীর সদস্যরা নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পরে উক্যছাইং মারমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিমানবাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবী জানান, মাইলস্টোনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা হৃদয়বিদারক। আমরা এর জন্য গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজ আমরা এসেছি মাইলস্টোন দুর্ঘটনায় নিহত উক্যছাইং মারমার পরিবারকে সমবেদনা জানাতে। আমরা তার এমন মৃত্যুতে বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছি। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। বিমান বাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও জনগণের সেবায় কাজ করে যাবে। এই শোকাহত পরিবারগুলোর পাশে সব সময় বিমানবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় রাঙামাটির সন্তান উক্যছাইং মারমা (এরিকশন) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পড়ুন: লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনা বিএনপির বিক্ষোভ

দেখুন: গোপালগঞ্জের ঘটনা ও জুলাই সনদ নিয়ে যা বললেন রিজওয়ানা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন