25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় আওয়ামী লীগের জেলা কার্যালয় উদ্বোধন, আটক ৩

মাগুরা শহরের জামরুলতলায় অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে জেলা আ. লীগের সহ-সভাপতি হীরক দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কার্যালয় উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনিয়া সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরবর্তী স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই এই কার্যালয় চালু করা হয়েছে। তবে দীর্ঘ সময় বন্ধ থাকা কার্যালয় পুনরায় চালু করা হয়েছে বলে জানায় আওয়ামীলীগ নেতাকর্মীরা

এদিকে অফিস উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ একটি পক্ষ কার্যালয়ের সামনে থাকা দলীয় পতাকা পুড়িয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, শহরের জামরুতলায় আওয়ামীলীগের অফিসে দলীয় পতাকা উত্তোলন ও কার্যক্রমের ঘটনায় উত্তেজনা সৃষ্টির খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এনামুল হক হীরক (৫২), মো. উসমান (৩০) এবং সোনিয়া সুলতানা নামে ৩ ব্যাক্তিকা আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় খাল খনন ও আরেকটি উপজেলা করা হবে : সংস্কৃতি মন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন