24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরার শালিখা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল ফাইনাল টুর্নামেন্ট-২০২৫।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় শালিখা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে আড়পাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন- খেলাধূলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উক্ত খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় বিএডিসির সার থেকে বঞ্চিত হাজারও কৃষক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন