বাংলাদেশ দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে সংস্কারের কাজ চলছে।
আর এতেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে তবে কি দেশে ফিরছেন? সাকিব আল হাসান। বিসিবির এক সংবাদ সম্মেলনে জানানো হয় ফিটনেস ঠিক থাকলে জাতীয় দলে খেলানো হতে পারে সাকিবকে।
এরপরই তার নিজ জেলা মাগুরার বাড়িতে চলে সংস্কার কাজ। এসব খবরে আনন্দিত ও উচ্ছ্বসিত ক্রিকেট ভক্তরা। সাকিবের দেশে ফেরা গুঞ্জনে ভক্তদের মনে আনন্দ বিরাজ করছে।
টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের পিছিয়ে থাকার খবরে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, সাকিব আল হাসানের ফিটনেস ঠিক থাকলে তাকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই খবরের পরপরই মাগুরা শহরের সাহা পাড়ায় অবস্থিত ক্রিকেটার সাকিব আল হাসানের নিজ বাড়িতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বাড়ির গেইটে কাজ করছে ওয়েল্ডিং মিস্ত্রী। সাজানো হচ্ছে বাড়ির আঙিনা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, সাকিবের বাড়ির দুটি গেইটে তালা দেওয়া। তবে পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে বাড়িটিতে। তিনতলা ভবণের সামনের থাইক্লাসগুলো পরিষ্কার করা হয়েছে। গেইটের কাজ করানো হয়েছে। বাড়ির প্রাচীরের সংস্কার কাজ করা হয়েছে। বাড়িটি রুপ নিয়েছে নতুনভাবে। গেইটের কাজ করার সময় ওয়েল্ডিং মিস্ত্রী মাসুদ জানান, শুনেছি সাকিব আল হাসান বাড়ি ফিরবেন। এজন্যই গেইটের কাজ করানো হয়েছে। এবিষয়ে জানতে সাকিব আল হাসানের পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি।
উল্লেখ্য, দেশে ২৪শে জুলাই আন্দোলনের পরে আর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি আওয়ামীলীগের মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
পড়ুন- খাগড়াছড়িতে গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ


