বিজ্ঞাপন

মাগুরায় ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপনে সংস্কৃতিমন্ত্রী

মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলো মহম্মদপুর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আধুনিক এই ডাকবাংলো নির্মাণের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন সকলে।

পড়ুন- ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

দেখুন- জ্বালানি সংকটে ৬টায় মার্কেট বন্ধের সিদ্ধান্ত, যা বলছেন সাধারণ মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন