১২/০২/২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় পুরুষশূন্য ভোটার লাইন, নারীদের দীর্ঘ লাইন

মাগুরায় দুটি সংসদীয় নির্বাচনী আসন রয়েছে। মাগুরা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি ও জামায়াত সহ মোট ৭জন প্রার্থী। এছাড়াও মাগুরা-২ আসনে বিএনপি ও জামায়াত সহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ভোটার সংখ্যা রয়েছে ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন। যার মধ্যে প্রায় অর্ধেক নারী ভোটার রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভোটকেন্দ্রে পুরুষ ভোটারদের সংখ্যা অনেক কম। তবে নারী ভোটারদের উপস্থিত বেশ চোঁখে পড়ার মত। ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে নারীরা। উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আর কিছু কিছু ভোট কেন্দ্র প্রায় পুরুষশূন্য। পুরুষ ভোটার নেই বললেই চলে। নারীদের দীর্ঘ লাইন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে।

দুপুর ১২টার দিকে মাগুরা-২ আসনে প্রায় ৪০ শতাংশ ভোট হয়েছে বলে জানা গেছে। মাগুরা সদরের গোয়ালবাথান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এস এম মঞ্জুরুল হক নাগরিক টিভিকে জানায়, পুরুষ ভোটারদের সংখ্যা একদমই কম রয়েছে সকাল থেকে। অপরদিকে নারী ভোটারদের লম্বা লাইন ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এখানকার ভোট পারসেন্টে প্রায় ৩৮ ভাগ ভোট পড়েছে বলে জানান তিনি।

নিবাচন অফিসের তথ্যমতে, মাগুরা জেলার দুটি আসনে ৩০১টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে ১৫৬টি ভোটকেন্দ্র রয়েছে মাগুরা -১ আসনে যার মধ্যে প্রায় ৩৮ টি কেন্দ্র ঝুকিপূর্ন হিসেবে চিন্হিত করে প্রশাসন। এছাড়াও মাগুরা-২ আসনে ১৪৫টি ভোট কেন্দ্র রয়েছে। যেখানে ১৬টি কেন্দ্র ঝুকিপূর্ণ। তবে ভোট গ্রহণের এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পড়ুন- কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন