28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক

মাগুরায় হেযবুত তওহীদের উদ্যোগে তওহীদীভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) মাগুরা প্রেসক্লাবের হলরুমে এই বৈঠকের আয়োজন করা হয়।

এসময় মাগুরা জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলিম শেখ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন, খুলনা বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ সম্পাদক ফিরোজ মেহেদী সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণের সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় আলোচনায় পর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, একটি ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।গোলটেবিল বৈঠকে মাগুরার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় বিভিন্ন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন