আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরায় ২টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে মাগুরা-১ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট প্রার্থী রয়েছে ৭জন। এছাড়াও মাগুরা-২ আসনে বিএনপি ও জামায়াত সহ মোট প্রার্থী রয়েছে ৪জন। এরমধ্যে মাগুরা-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছে এলাকার ভোটাররা।
মাগুরা জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার ২টি সংসদীয় আসনের মোট ভোট কেন্দ্র রয়েছে ৩০১টি। যার মধ্যে ১৪৯টি কেন্দ্র রয়েছে ঝুকিপূর্ণ ও ৫৪ টি কেন্দ্র রয়েছে অতি ঝুকিপূর্ন। এরমধ্যে মাগুরা-১ আসনে ৩৮টি ও মাগুরা-২ আসনে ১৬টি ভোট কেন্দ্র অতি ঝুকিপূর্ণ রয়েছে। যার প্রায় ৬৫ শতাংশ ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন অফিস।
এবিষয়ে মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, মাগুরা ২টি সংসদীয় আসনে ১৪৯টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ ও ৫৪টি কেন্দ্র অতি ঝুকিপূর্ণ হিসেবে সনাক্ত করা হয়েছে। এসব ঝুকিপূর্ন কেন্দ্রগুলোতে সুষ্ঠ ভোট গ্রহণের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আর অতি ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লাইভ বডি অন ক্যামেরা থাকবে। এছাড়াও প্রত্যেক ভোট কেন্দ্রে তো সিসি ক্যামেরা আছেই।
নির্বাচন অফিসের তথ্যমতে, জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন। এরমধ্যে মাগুরা-১ আসনে ভোটার রয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১৫৬টি ও বুথ রয়েছে ৮৮৮টি। এরমধ্যে অতি ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে ৩৮টি।
এছাড়াও মাগুরা-২ আসনে ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১৪৫টি ও বুথ রয়েছে ৭৯৭টি। এরমধ্যে ১৬টি ভোটকেন্দ্র রয়েছে অতি ঝুকিপূর্ণ।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আইনশৃঙ্খলা বিষয়ে বলেন, জেলায় পুলিশ সদস্য মোতায়েন থাকবে ১ হাজার ৮৭ জন। আনসার সদস্য ৩ হাজার ৪০৮ জন এবং বিজিবি সদস্য ৫০০ জন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ১টি করে সেনা টহল ও প্রতিটি উপজেলায় ১টি করে র্যাবের টহল মোতায়েন থাকবে। নির্বাচনকে সুষ্ঠ ও সুন্দর করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশিষ্ট কর্মকর্তারা।


