32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৪:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরার সাবেক এমপি শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মাগুরার পুলিশ সুপারকে অবগত করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেবেন মাগুরা জেলা পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন: মদসহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক চুয়াডাঙ্গায় আটক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন