২৮/০২/২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরার সেই শিশুটির পরিবারের সহায়তার দায়িত্ব নিল দুই মন্ত্রণালয়

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া শিশুটির পরিবারকে আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

শনিবার (১৫ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া শিশুটির বিষয়ে সব ধরনের আইনি সহায়তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেয়া হবে। এছাড়া তার পরিবার ও বড় বোনের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ তিনি এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

কয়েক দিন আগে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। গত ৬ মার্চ অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। বোনের শ্বশুরের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে।

পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানেই ১৩ মার্চ শিশুটি মারা যায়।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরার শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, আসামিদের দ্রুত বিচারের নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন