24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল

গণমাধ্যমের অপসাংবাদিকতা ও প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত এই কর্মশালা শনিবার (২১জুন) বিকালে মাগুরা সার্কিট হাউসের একটি কক্ষে অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় মাগুরা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা তথ্য অফিসার পাভেল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ আরও অনেকে।

কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা ও অপসাংবাদিকতা প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকতার গুরুত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এনএ/

দেখুন: ফিলিস্তিনের মুক্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন