21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় স্বামীর হাতে স্ত্রী খুন

মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে ঘরের ভিতর থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার হরিশপুর গ্রামের মিজানুর মোল্যার স্ত্রী সোনালী বেগম (৪০) এর লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন বলেন, বাবা মাকে মেরে ফেলেছে। বাবা ঢাকায় রড এর কাজ করে আজ সকালে বাড়ী এসে মার সাথে বাকবিতন্ডা হয়। মা ঘরে থেকে দরজা দিয়ে রাখে বাবা বারান্দায় ছিল। বাবা মাকে মারবে যার ভয়ে দরজা খুলেনি মা। পরে বাবা ঘরের জানালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। মার মাথায় রডের শাবল দিয়ে আঘাত করাতে মা মারা গেছে৷

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রডের শাবল দিয়ে মাথায় আঘাত করে। ঘরের মধ্য থেকে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন: আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম

দেখুন: জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন