28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় সেরা রিপোর্টার পুরস্কার পেল নাগরিক টিভির প্রতিনিধি

মাগুরা প্রেসক্লাবের আয়োজনে গণমাধ্যমে প্রকাশিত নিউজের উপর ভিত্তি করে সেরা রিপোর্টার প্রতিযোগিতায় পুরস্কার পেল নাগরিক টিভির মাগুরা প্রতিনিধি মো. মতিন রহমান মিয়া।

বিজ্ঞাপন

মাগুরা প্রেসক্লাবের আয়োজনে সেরা রিপোর্টারের জন্য সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এসময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলী আফজাল উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জুলাই আগস্ট শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনের দোয়া অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে আগস্ট ২০২৫ এ নিজ নিজ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

টেলিভিশন প্রতিবেদনে এনটিভির মাগুরা স্টাফ করসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, নাগরিক টেলিভিশনের মতিন রহমান, জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দৈনিক মানবজমিনে মাগুরা প্রতিনিধি শাহীন আলম তুহিন, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেস লিটন ঘোষ সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কৃত হন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল সহ মাগুরা প্রেসক্লাব, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পড়ুন: যশোরের টিটিসিতে তাকামুল পরীক্ষা: প্রবাস যাত্রার নতুন দিগন্ত

দেখুন: যশোরের টিটিসিতে তাকামুল পরীক্ষা: প্রবাস যাত্রার নতুন দিগন্ত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন