মাগুরায় কৃষ্ণকান্ত চক্রবর্তী (৬০) নামে এক পুরোহিতের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালজুড়ি গ্রামে পুরোহিত কৃষ্ণকান্ত চক্রবর্তীর বাড়িতে ঢুকে ঘরের তালা ভেঙ্গে ১১ ভরি স্বর্ণলংকার চুুরির ঘটনা ঘটেছে।
পরিবারের লোকজন জানায়, তাদের বাড়িতে দুটি থাকার ঘর রয়েছে। শুক্রবার রাতে একটি ঘরে তালা লাগিয়ে অন্য ঘরে ছিলো তারা। এসময় রাতে তালাবদ্ধ ঘরে ঢুকে আলমারি খুলে কাপড়চোপড় এলোমেলো করে। পরে ঘরের ভিতরে মাটির ভিতর কাঁচের বোতলে লুকিয়া রাখা ছিলো পরিবারের সবার ব্যবহৃত স্বর্নালংকার। মাটি খুড়ে বোতল থেকে ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে করে পালিয়ে যায় বলে দাবি করে পরিবারের সদস্যরা। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা কৃষ্ণকান্তির বাড়িতে এসে ভিড় করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের ভিতরে পাঁচটি স্থানে গর্ত খুড়া রয়েছে। স্বর্ণালংকার রাখা তিনটি ছোটো ব্যাগ পড়ে আছে। কাচের বোঁতলে ভরে রাখা ছিলো স্বর্ণাংকার। এঘটনায় পরিবারের লোকেদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে।
শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।
পড়ুন- ঝিনাইদহের শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন


