২৭/০২/২০২৬, ২৩:০০ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২৩:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় বিএ পাশ সমমানের দাবিতে ডিপ্লোমা নার্সদের মানববন্ধন

এইচএসসি’র পর ডিল্পোমা নাই’ ডিপ্লোমা কে ডিগ্রি’র সমমান চাই’ এই প্রতিপাদ্য নিয়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে  স্নাতক সমমান (ডিগ্রি পাশ কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) মাগুরা জেলা শাখা এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) মাগুরা জেলা শাখার সভাপতি আয়েশা খাতুন ইকফা, সাংগঠনিক সম্পাদক চিন্ময় দাস, সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, শিক্ষার্থী শামসুন্নাহার বনি, মো: রাফিদী সহ অন্যরা।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাশ কোর্স) এ উন্নিত করার দাবি জানান।

পড়ুন: মাগুরার মেডিকেল কলেজ আপাতত স্থানান্তর হচ্ছে না : প্রেস সচিব

দেখুন: ঘোড়া দৌড় দেখতে লাখো মানুষের ভিড় | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন