১২/০২/২০২৬, ১৪:০২ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৪:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাটিরাঙ্গার বর্ণালে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী “ফ্রি হেলথ ক্যাম্প”।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বর্ণাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। স্থানীয় দরিদ্র ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এ সময় চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে পরামর্শ প্রদান করেন। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শিশু ও নারী স্বাস্থ্য বিষয়ক সেবা দেওয়া হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলায়মান বাদশা বলেন, সমাজের অবহেলিত ও নিম্নআয়ের মানুষদের সেবার লক্ষ্যে এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মানবিক দায়িত্ববোধ থেকেই নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ফ্রি হেলথ ক্যাম্পে ইউনিয়নের অধিকাংশ মানুষ অংশগ্রহণ করে চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : খুচরা সার বিক্রির লাইসেন্স বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন