রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রার্থীর পক্ষে খাগড়াছড়ি মাটিরাঙ্গার বর্ণাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযাগ ও প্রচারণা চালিয়ছ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বর্ণাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলায়মান বাদশা ও যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন জালাল এর নেতৃত্বে নেতাকর্মী বিভিন্ন প্রান্তিক এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে এই প্রচারণা চালায় তারা।
এসময় নেতাকর্মীরা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে। সাথে এই জেলার ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।
এসময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যসহ যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, আমরা প্রান্তিক এলাকার মানুষের মাঝে আগামী নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করছি। পারায় পাড়ায় মানুষের কাছে গিয়ে ধানের শীষের প্রচারণা করছি। যাতে আগামী নির্বাচনে সাধারণ মানুষ নিশ্চয়তার মধ্যে দিয়ে ভোট দিতে পারে।
পড়ুন: জানমালের ক্ষতি ও চাঁদাবাজি করলে কাঠগড়ায় দাঁড় করানো হবে: গোলাম মোস্তফা
দেখুন: গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার হবেই : নাহিদ |
ইম/


