25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাঠে বসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখা যাবে ৩০০ টাকায়

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই টাইগারদের জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। আগামী ১৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ম্যাচের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষণা অনুযায়ী, সিরিজের সব টিকিট অনলাইনে gobcbticket.com.bd ওয়েবসাইট এবং প্লে-স্টোর থেকে অ্যাপের মাধ্যমে কাটা যাবে।

দর্শক গ্যালারিভেদে টিকিটের দামে ভিন্নতা রাখা হয়েছে। সর্বনিম্ন মূল্যে টিকিট পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। অন্যদিকে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দান গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। অপেক্ষাকৃত ভালো গ্যালারিগুলোর মধ্যে ক্লাব হাউজের টিকিট মিলবে ৮০০ টাকায়।

ইন্টারন্যাশনাল গ্যালারির নর্থ মিডিয়া ব্লকের টিকিট মূল্য ১,৫০০ টাকা। সর্বোচ্চ মূল্যের টিকিট হলো ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম ৩,৫০০ টাকা। এছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের টিকিটের দাম ধরা হয়েছে ২,৫০০ টাকা।

ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পুরোটাই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর, দ্বিতীয় ওয়ানডে ২১ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২৩ অক্টোবর মাঠে গড়াবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ অক্টোবর।

বিজ্ঞাপন

পড়ুন : আফগানিস্তানের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন