ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক , ময়মনসিংহ জেলা চারদলীয় ও ২০ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ও ময়মনসিংহ সিটিকর্পোরেশনের মেয়র প্রার্থী এডভোকেট আলহাজ¦ এম এ হান্নান খান বিকেলে ময়মনসিংহ নগরীর ৯নং ওয়ার্ডের কালীবাড়ী সাবেকগ্রামীন ব্যাংক সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাঠে যারা আজ দৌড়াচ্ছে, তারাই একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক গঠন পরিবর্তন করে না শরীর ও মন সুস্থ্য রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
টুর্নামেন্টের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিএস মাহাবুবুর রহমান। এসময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, রাফায়েত খান ও মাজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ পুরুষ-মহিলারা প্রাণবন্ত খেলা উপভোগ করেন।


