১৭/০২/২০২৬, ৫:০৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৭/০২/২০২৬, ৫:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাথায় অস্ত্রোপচার, তানিয়া বৃষ্টি এখন কেমন আছেন

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। রোববার রাতে রাজাধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরদিন অভিনেত্রীর স্বাস্থ্যের অবস্থা জানালেন নির্মাতা রায়হান খান।

বিজ্ঞাপন

আজ দুপুরে তিনি সমকালকে বলেন, ‘তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টায় অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। বলা যায় এখন তিনি আউট অব ডেঞ্জার। স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিবারের সদস্য ছাড়া আপাতত কেউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগের দিন হাসপাতাল থেকে এই নির্মাতা জানান, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনো বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া শনিবার হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্টে তানিয়া লেখেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’

পড়ুন:শাহনূরকে নিয়ে আয়োজন

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন