নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়তে গ্রামবাসীকে সচেতন করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। মাদক ও কারবারি দমনের এমন কর্মসূচি নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় রাজনীতিবিদদের সাথে নিয়ে মাদক বিরোধী সেমিনার, আলোচনা সভা অব্যাহত রেখেছেন তিনি। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও রাজনীতিবিদদের মাদক বিরোধী আলোচনা সভা করেন তিনি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষক আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদারসহ স্থানীয়রা।
এরআগে দাউদপুর ইউনিয়নের ৪টি গ্রামীণ সড়ক কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
পড়ুন : রূপগঞ্জে হাট বাজারসহ গ্রামীণ সড়ক পরিদর্শন করলেন ইউএনও


