বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে।
শুধু জনপ্রতিনিধি বা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা সমাজে নানান অপরাধে লিপ্ত। তারা অল্প সংখ্যক হলেও কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে টিকে আছে। এখন সময় এসেছে সামাজিকভাবে তাদের প্রতিহত করার।
এ্যানি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঙ্গেই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এলে এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।
পড়ুন- জামালপুর–২-এ বিএনপি প্রার্থী বদলের দাবিতে মহিলা দলের মানববন্ধন ও বিক্ষোভ


